আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে মতভেদ

প্রকাশিত: 12 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে মতভেদ

যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে নিয়মিত বার্তার আদান-প্রদান চালিয়ে যাচ্ছে। এই তথ্য ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানরত নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরির চেষ্টা চললেও ওয়াশিংটনের পক্ষ থেকে আসা ‘অস্বাভাবিক ও অতিরিক্ত’ কিছু দাবির কারণে এই প্রক্রিয়ার অগ্রগতি বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন:  হরমুজ প্রণালিতে ‘অদৃশ্য টোল’ আদায় করছে আইআরজিসি

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে পরামর্শমূলক আলাপ-আলোচনা অব্যাহত থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ এখনো একমত হতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়টি বর্তমানে সবচেয়ে বড় মতভেদের কেন্দ্রবিন্দু।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে দুই দেশের বিপরীতমুখী অবস্থানের কারণে দীর্ঘস্থায়ী কোনো চুক্তিতে পৌঁছানো চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

টুডে/জা

এই পোস্টটি শেয়ার করুন: