সারাদেশ

নিজ বিশ্ববিদ্যালয়ে মরণোত্তর সম্মাননায় হুমায়ূন ফরীদি

প্রকাশিত: 16 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

নিজ বিশ্ববিদ্যালয়ে মরণোত্তর সম্মাননায় হুমায়ূন ফরীদি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদিকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলা থিয়েটারের উদ্যোগে ১৪ থেকে ১৬ এপ্রিল ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত হয়, যেখানে তিন দিনব্যাপী চলচ্চিত্র, আলোচনা ও সম্মাননার আয়োজন করা হয়।

ফেস্টিভ্যালের মূল ভেন্যু ছিল জহির রায়হান মিলনায়তন। এ আয়োজনে মোট ১৮টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যার মধ্যে হুমায়ূন ফরীদিকে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। ফরীদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং এখানকার নাট্যচর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পান।

এছাড়াও শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন, নাহার পুতুল ও অবন্তী সিঁথি বিশেষ সম্মাননা পান। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’, মোস্তাফিজুর নূর ইমরানের ‘জ্বীনের বাচ্চা’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’।

আরও পড়ুন:  ১০৫ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন ভার্জিনিয়া হিসলপ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সম্মাননা পেয়েছে আহমেদ হাসান সানির ‘সং ফ্রম দ্য সাউথ’, ফজলে রাব্বির ‘দ্য ইটারনাল জার্নি’ ও দেবাশীষ দাসের ‘দ্য ব্যালাড অব আ গিক’। ‘জাহাঙ্গীরনগর এডিশন’ বিভাগে পুরস্কৃত হয়েছে মানজুর আল হাসান ও নাবিল মাসতাফার ‘ইন্তেজার: প্রথম প্রহর’, সাজ্জাদুল শুভর ‘হাফ টু ইনফিনিটি’ এবং নাসির খন্দকারের ‘দ্য হেইজ’।

উদীয়মান তারকা হিসেবে সম্মাননা পেয়েছেন অনিরুদ্ধ হৃদয়, তানভীর অপূর্ব ও গোলাম ফারুক জয়। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন মেহরাব সিফাত।

টুডে/বা

এই পোস্টটি শেয়ার করুন: