সারাদেশ

রাশেদ প্রধান: বিএনপি সমর্থকদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

প্রকাশিত: 18 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

রাশেদ প্রধান: বিএনপি সমর্থকদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন যে, বিএনপির কিছু অতি উৎসাহী সমর্থক নানাভাবে তাকে হত্যার হুমকি দিচ্ছেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার স্ত্রীসহ মোবাইল নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে বিব্রত ও হেনস্তা করা হচ্ছে।

লিখিত বক্তব্যে রাশেদ প্রধান জানান, ‘আমার রাজনৈতিক বক্তব্য কেবল আমার ব্যক্তিগত মতামত এবং দলীয় মুখপাত্র হিসেবে জাগপার বক্তব্য। এটি আমাদের ১১দলীয় ঐক্যের সাথে সম্পর্কিত নয়।’ তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় তার ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি সমর্থকেরা তাকে হত্যার হুমকি দিচ্ছেন।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুথান-পরবর্তী বাংলাদেশে বাকস্বাধীনতার এমন উদাহরণের তিনি আশা করেননি। আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবনযাপন করছি, মৃত্যুর ভয়ে আমি রাজনীতি করি না।’ রাশেদ প্রধান অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে তার স্ত্রীর ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবারের সদস্যদের হেনস্তা করা হচ্ছে।

আরও পড়ুন:  গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ওবামার প্রচারণা

রাশেদ প্রধান বলেন, ‘আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার মরহুম দাদা ও পিতাকে রাজাকার বলা হচ্ছে। কিন্তু ইতিহাস বলে, তারা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। বিএনপি সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা মনিরুল হক চৌধুরীর কাছে প্রকৃত ঘটনাটি সম্পর্কে জানুন।’

তিনি দেশের প্রত্যেক নাগরিককে জুলাই গণঅভ্যুথান-পরবর্তী বাংলাদেশে সুস্থ রাজনৈতিক ধারাকে সমর্থন করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জাগপা সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

টুডে/জা

এই পোস্টটি শেয়ার করুন: