তামিমকে 'ভারতের দালাল' বলা পরিচালকের নতুন মন্তব্য আসিফ নজরুলকে ঘিরে
প্রকাশিত: 24 Apr, 2026
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক বিতর্কটি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলের বাইরে থাকা নিয়ে চলমান রয়েছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে আক্রমণ করার পর, বিসিবির সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম এবার তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে ‘একরোখা’ বলে মন্তব্য করেছেন।
নাজমুল দাবি করেছেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ব্যক্তিগত অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষায়, ‘আসিফ নজরুল সাহেব ব্যক্তিগতভাবে একটু একরোখা মানুষ। আমার মনে হয়, সবাই এটা জানে। আসিফ নজরুল যেটা বলেন, তিনি ওটাতেই অটল থাকতে চান।’
এছাড়া, আসিফ নজরুলের ফেসবুকের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার বিষয়টিও নাজমুল উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তিনি আমাদের সঙ্গে কোনো কথা বলার আগেই ফেসবুকে নিজের বক্তব্য দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেন।’
আরও পড়ুন: তামিমকে ‘ভারতের দালাল’ বলে তোপের মুখে বিসিবি পরিচালক, প্রতিবাদ তাইজুলদের
বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম এই পরিস্থিতির পেছনে অন্য উদ্দেশ্য দেখছেন। তিনি বলেন, ‘সরকারের ভেতরে থাকা কোনো ব্যক্তি হয়তো বিশেষ কোনো উদ্দেশ্যে এই মনোভাব পোষণ করেছেন বা ব্যক্তিস্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন।’
ঘটনার সূত্রপাত মূলত পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। পরে আসিফ নজরুল ভারতে না যাওয়ার পক্ষে মত দেন এবং বিকল্প ভেন্যুর প্রস্তাব তোলেন। ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন আদায়ে ব্যর্থ হয় এবং আইসিসি ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ দল।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ওবামার প্রচারণা
টুডে/জা