জাতীয়

জামায়াত জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ

প্রকাশিত: 20 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

জামায়াত জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। এতে জামায়াত থেকে আটজন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দুজন প্রার্থী মনোনীত হয়েছেন। অন্যান্য শরিক দলগুলোর মধ্যে দুটি দলকে দুটি আসন দেওয়া হয়েছে।

জামায়াত ইসলামী জুলাই শহীদ পরিবারের সদস্য হিসেবে একটি আসন ‘উপহার’ দিয়েছে। জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। জামায়াত জোট থেকে মনোনয়ন প্রাপ্তদের মধ্যে কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ, এবং মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহারও মনোনীত হয়েছেন। এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু।

শরিক দল হিসেবে জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও মনোনয়ন পেয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন ৬ বছর বয়সী শিশু জাবির ইব্রাহিম।

টুডে/জা

এই পোস্টটি শেয়ার করুন: