সারাদেশ

ফুয়েল পাস নিবন্ধনের প্রক্রিয়া জানিয়ে দিল সরকার

প্রকাশিত: 14 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ফুয়েল পাস নিবন্ধনের প্রক্রিয়া জানিয়ে দিল সরকার

দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে সরকার। এই সেবা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রদান করা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সমন্বয়ে চালু হওয়া এই সিস্টেমে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে, যা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই সম্পন্ন করা যাবে।

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রগুলো হলো: ১. জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর, ২. গাড়ির ব্লু-বুক বা স্মার্ট কার্ড, ৩. চ্যাসিস ও ইঞ্জিন নম্বর, ৪. বিআরটিএ-নিবন্ধিত সচল মোবাইল নম্বর এবং ৫. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

নিবন্ধন করার প্রক্রিয়া: প্রথমে ব্রাউজার থেকে fuelpass.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপটি ডাউনলোড করুন। এরপর ‘New Registration’ অপশনে ক্লিক করে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর প্রদান করুন। এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে সিস্টেমের তথ্য যাচাই করুন এবং মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি (OTP) কোডটি প্রদান করে নম্বরটি নিশ্চিত করুন।

অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন। নিবন্ধন সম্পন্ন হলে একটি ইউনিক কিউআর কোড জেনারেট হবে। স্মার্টফোন না থাকলে কম্পিউটার দোকান বা যেকোনো পিসি ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন শেষে কিউআর কোডটি প্রিন্ট করে লেমিনেট করে সঙ্গে রাখলে পাম্পে স্ক্যানের মাধ্যমে সহজেই জ্বালানি নেওয়া যাবে।

আরও পড়ুন:  দূর্গাপুরে নতুন রাস্তার পিচ উঠে যাওয়ার অভিযোগ

শুরুতে রাজধানী ঢাকার দুটি ফুয়েল স্টেশনে মোটরসাইকেলের গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে। স্টেশন দুটি হলো—তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, এই অ্যাপ ধাপে ধাপে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, কিউআর কোডভিত্তিক এই সিস্টেম চালুর মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম কমবে।

টুডে/জা

এই পোস্টটি শেয়ার করুন: