রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে এনসিপির ধারাবাহিক কর্মসূচি

প্রকাশিত: 08 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নে এনসিপির ধারাবাহিক কর্মসূচি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই কর্মসূচী ঘোষণা করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, আগামীকাল থেকে আমরা গণসংযোগ কর্মসূচি শুরু করছি। আমরা লিফলেট তৈরি করেছি—সেটা দেশের মানুষের কাছে পৌঁছে দেবো। এই লিফলেটে আমরা তুলে ধরেছি—ক্ষমতায় এসেই বিএনপি কীভাবে গণরায় অমান্য করছে, গণভোটকে ঠাট্টা করছে এবং জুলাই সনদের সঙ্গে প্রতারণা করছে।

আরও পড়ুন:  গণরায়কে উপেক্ষা করে সরকার সামনে এগোতে পারবে না: আসিফ মাহমুদ

তিনি জানান, পরশুদিন থেকে ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে। এরপর জেলা পর্যায়ে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার হবে। বাংলাদেশের ৬৪ জেলায় আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবো—দলগতভাবে এবং ১১ দলীয় জোটের অংশ হিসেবে।

তিনি আরও বলেন, আমরা শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে একটি বড় কনফারেন্স ও মতবিনিময় সভা করবো—তাদের কাছ থেকেই শুনতে চাই তারা গণভোট বাস্তবায়ন চান কিনা।

আরও পড়ুন:  স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি: নাহিদ ইসলাম

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় ঐক্য—গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদে ও রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন: