জাতীয়

হাসনাতের গাড়ির দাবিতে জামায়াত আমিরের মন্তব্য

প্রকাশিত: 21 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

হাসনাতের গাড়ির দাবিতে জামায়াত আমিরের মন্তব্য

দেশের প্রতিটি উপজেলা পরিষদের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে এমপিদের এই সুখবর জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রীর পরামর্শক্রমে ইতোমধ্যে এই সংক্রান্ত সরকারি আদেশ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর জারি করা হয়েছে। নতুন বা পুরাতন ভবনে সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ তৈরি করা হবে, যেখানে অ্যাটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকবে।

এই কক্ষটির নাম হবে ‘পরিদর্শন কক্ষ’, যেখানে এমপিরা তাদের দাফতরিক কার্যক্রম পরিচালনা ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। আমাদেরকে এখন বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যদি মানুষের কাছে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর এমপিদের জন্য আলাদা সুযোগ-সুবিধা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি একটি আইনের সংশোধনী আনার কথাও উল্লেখ করেন, যেখানে সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি নেবেন না।

আরও পড়ুন:  জামায়াত জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “ছোটদেরকে কখনো ‘না’ বলতে নেই। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে ‘না’ বললে আমি বেশি খুশি হতাম।”

টুডে/জা

এই পোস্টটি শেয়ার করুন: