বিএনপি এমপির বক্তব্য সংসদ থেকে এক্সপাঞ্জ
প্রকাশিত: 21 Apr, 2026
বর্তমান সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবে না বলে দাবি করেছেন কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় এমপি লুৎফর রহমান কাজল। বিএনপি দলের এমপির এমন বক্তব্যের প্রতিবাদ করেছে বিরোধী দলীয় এমপিরা। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল লুৎফর রহমানের বক্তব্যের এ অংশটি এক্সপাঞ্জ করেন।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র চলে। তিনি উল্লেখ করেন, পূর্বে ফ্যাসিবাদি আওয়ামী লীগ যেভাবে বলতো একদিনও শান্তিতে থাকতে দেব না, বর্তমানে বিরোধী দলের বন্ধুরা একইভাবে বলছে তারা সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবে না।
বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ করলে লুৎফর রহমান বলেন, না বললে ধন্যবাদ। এসময় জামায়াতের এমপি শাহজাহান চৌধুরীকে দাঁড়িয়ে কিছু বলতে দেখা যায়, যার জন্য ডেপুটি স্পিকার তাকে বসার জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন: সরকারি চাকরিতে শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
লুৎফর রহমান আরও বলেন, বিএনপিকে বিলুপ্ত করার জন্য এরশাদও চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি বিলুপ্ত হয়নি, বরং এরশাদই বিলুপ্ত হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। তবে, বিএনপির কিছু হয়নি, ফ্যাসিবাদী আওয়ামী লীগই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বিরোধী দলকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
পরে ডেপুটি স্পিকার বলেন, সংসদ রেফারেন্স দিয়ে যিনি বলেছেন এক মিনিট শান্তিতে থাকতে দেব না— এ বক্তব্যটি এক্সপাঞ্জ করা হল।
আরও পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেফতার, দেড় বছর আত্মগোপনে ছিলেন
টুডে/জা