বিনোদন

স্ত্রীর জানাজায় অংশ না নেওয়ার বিষয়ে ‘বিস্ফোরক’ তথ্য জানালেন আলভী

প্রকাশিত: 02 Mar, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

স্ত্রীর জানাজায় অংশ না নেওয়ার বিষয়ে ‘বিস্ফোরক’ তথ্য জানালেন আলভী

স্ত্রীর জানাজায় অংশ না নেওয়ার বিষয়ে সমালোচনার প্রেক্ষাপটে অভিনেতা যাহের আলভী তার অবস্থান তুলে ধরেছেন। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তিনি স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন।

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় আলভী ২৮ মিনিট ৪৪ সেকেন্ডের একটি রেকর্ডেড ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি ১ মার্চ কাঠমান্ডু থেকে ঢাকার একটি টিকিটের ছবিও দেখান এবং জানান, দেশে আসার সব প্রস্তুতি নিয়েও তিনি যাত্রা করেননি। এই পরিস্থিতির জন্য তিনি দেশের মানুষ ও ইকরার পরিবারের ওপর দায় চাপান।

তিনি বলেন, 'আমি সবকিছু ঠিক করে দেশে যেতে পারলাম না শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা আমাকে দেশে যেতে দেননি। ইকরার মুখটি শেষবারের মতো দেখতে দেননি। ইকরার পরিবার আমাকে আমার স্ত্রীর মুখ দেখতে দেয়নি।'

ভিডিওতে আলভী আরও জানান, 'আমাকে প্রচুর হুমকি দেওয়া হচ্ছে, আমি দেশে গেলে মব সৃষ্টি করে আমাকে মেরে ফেলা হবে। আমার রিজিকের (ছেলে) মা আর বেঁচে নেই, এখন আমি মারা গেলে আমার রিজিকের কী হবে?' তিনি উল্লেখ করেন, 'আমি ইকরার মৃত্যু পর ট্রমার মধ্যে আছি।'

জানা গেছে, ইকরার মৃত্যুর আগে আলভী নেপালে ছিলেন এবং স্ত্রীর মৃত্যুর খবর শোনার পর দেশে আসার কথা থাকলেও তিনি আত্মগোপনে চলে যান। এর ফলে সামাজিক মাধ্যমে অভিনেতার বিরুদ্ধে সমালোচনা বৃদ্ধি পায়। গতকাল (রোববার) ইকরার দাফন সম্পন্ন হয়।

এই পোস্টটি শেয়ার করুন: