রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকা
প্রকাশিত: 21 Feb, 2026
বসন্তকালে আবহাওয়ার পরিবর্তনের কারণে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথার মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। দিনে গরম ও রাতে ঠান্ডার প্রভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে। তাই এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ কিছু খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ব্রোকলি একটি পুষ্টিকর খাবার, যাতে পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে। এছাড়া এতে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, সি, ই ও কে পাওয়া যায়, যা শরীরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
পালং শাকে ম্যাগনেসিয়াম, ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান, যা দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এটি স্যুপ, তরকারি বা স্মুদি হিসেবে খাওয়া যেতে পারে।
কম চর্বিযুক্ত দই খনিজ, প্রোটিন এবং প্রোবায়োটিকের উৎস হিসেবে পরিচিত। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে হজম প্রক্রিয়া উন্নত করে এবং জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম ও ভিটামিন-ডি এর মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে।
কমলালেবু ভিটামিন-সি এর প্রধান উৎস, যা শরীরকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে কার্যকর। এতে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামও রয়েছে।
বিটরুটে আয়রন, ভিটামিন-সি, ফোলেট, পটাশিয়াম ও ফাইবার বিদ্যমান। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।