রাজনীতি

হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: নাসিরুদ্দিন পাটোয়ারী

প্রকাশিত: 24 Jan, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: নাসিরুদ্দিন পাটোয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি বলেন, 'আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফপ্যান্ট খুলে দিইনি তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না।'

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, 'তোমার টাকা আছে...আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন, খেলা হবে...দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন…এক হাদি মারা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবু এই ৮ আসন আমরা ছাড়ব না।'

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল। একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।'

নাসীরুদ্দীন পাটওয়ারী শুধু নেগেটিভ কথা বলেন—এমন একটি প্রোপাগান্ডা চালু করা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, 'পজিটিভ কথাটা হলো আমরা চান্দাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতি, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই। কারণ এসব সন্ত্রাসীর কারণে আমার আর কোনো ওসমান হাদি ভাই যেন শহীদ না হন।'

এই পোস্টটি শেয়ার করুন: