সারাদেশ

ঘর থেকে ছেলের, বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার

প্রকাশিত: 26 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ঘর থেকে ছেলের, বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার

টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলের এবং বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরেক ছেলেকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন, মো. সোহেল হোসেন (৫২) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)। এ ঘটনায় সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘নিজ ঘর থেকে সাকিব হোসেনের লাশ এবং রেললাইন থেকে তার বাবার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।’

বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ ছাড়া সোহেল হোসেনের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এই পোস্টটি শেয়ার করুন: