কুয়ালালামপুরে মালয়েশিয়া জাতীয়বাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশিত: 06 Apr, 2026
মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ জি টাওয়ারে শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালয়েশিয়া শাখার আয়োজনে কর্মীসভা-২০২৬। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
কর্মীসভায় সভাপতিত্ব করেন যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. রমজান আলী এবং প্রচার সম্পাদক বাদল কারা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যুবদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা এবং অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সভায় যুবদলের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি তার বক্তব্যে যুবদলের সংগঠনকে একত্রিত এবং শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করেন।