সারাদেশ

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যায় ২২ বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রকাশিত: 05 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যায় ২২ বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি এ বিএম ফজলে করিম চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ জ ম নাসিরসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন।

রোববার (৫ এপ্রিল) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এদিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হতে পারে ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে।

এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২২ আসামির মধ্যে ফজলে করিমসহ ৪ জন গ্রেপ্তার আছেন। পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন: