জাতীয়
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের জয়, একাধিক আসনে বিএনপি ও জামায়াতের বিজয়
প্রকাশিত: 12 Feb, 2026
ফন্ট সাইজ:
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন।
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
রংপুর-৫ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের এবিএম মোশাররফ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
৬৬ কেন্দ্রে জামায়াত আমির এগিয়ে রয়েছেন। নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনন্দন জানিয়েছেন।