রাজনীতি

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে আ. লীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: 02 Jan, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে আ. লীগের দুই নেতা গ্রেফতার

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে অংশ নেয়া আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, পাবনার সাঁথিয়া ও বেড়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে বের হওয়ার পরই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন: