বিনোদন

নিজেকে বদলে ফেলার দর্শন শেয়ার করলেন শাকিব খান

প্রকাশিত: 20 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

নিজেকে বদলে ফেলার দর্শন শেয়ার করলেন শাকিব খান

ঢালিউডের নায়ক শাকিব খান নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন। সেই ছবির কমেন্ট বক্সে এক ভক্ত তাকে প্রশ্ন করেন কীভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন।

শাকিব খান উত্তরে লেখেন, ‘সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।’

তিনি আরও লেখেন, ‘আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।’

ভক্তরা তার এই মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন। বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে।

এই পোস্টটি শেয়ার করুন: