আন্তর্জাতিক
কম্বোডিয়ার সাথে সংঘাতের জেরে থাইল্যান্ডে বন্ধ শতাধিক স্কুল
প্রকাশিত: 20 Dec, 2025
ফন্ট সাইজ:
কম্বোডিয়ার সাথে সংঘাতের জেরে থাইল্যান্ডে সীমান্তবর্তী এলাকায় এক হাজারেরও বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় কম্বোডিয়া সীমান্তঘেঁষা সাতটি প্রদেশে ক্লাস স্থগিতের নির্দেশ দেয়। এতে মোট ১ হাজার ৬০টি স্কুল বন্ধ হয়ে যায়।
নতুন সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বুরিরাম প্রদেশ। সেখানে শতাধিক স্কুল বন্ধ রয়েছে। স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে শিশু ও কিশোরসহ বাস্তুচ্যুত বাসিন্দারা ঠাই নিয়েছেন।
যৌথ শান্তিচুক্তির দুই মাস পার না হতেই গত ৭ ডিসেম্বর আবারও সীমান্ত সংঘর্ষে জড়ায় ব্যাংকক ও নমপেন।