আন্তর্জাতিক

নাটকের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

প্রকাশিত: 09 May, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

নাটকের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুঃস্বপ্নের অবসান ঘটেছে থালাপতি বিজয়ের। চলতি সপ্তাহের শুরুতে বড় ধরনের নির্বাচনি সাফল্যের পরও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে হিমশিম খাচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন তিনি। এর ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের পথ এখন সুগম হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) দলটি তামিলনাড়ুতে জোট সরকার গঠনের জন্য বিজয়ের তামিলাগা ভেটরি কারাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থন দিয়েছে। শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে এ বিষয়টি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে ভিসিকে।

ভিসিকের সমর্থনের ফলে টিভিকের আসনসংখ্যায় গুরুত্বপূর্ণ দুটি আসন যুক্ত হয়েছে। বিজয় নেতৃত্বাধীন জোটের পক্ষে এরই মধ্যে কংগ্রেসের পাঁচজন এবং বাম দলগুলোর চারজনসহ মোট ১১৬ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন ছিল। এর সঙ্গে ভিসিকের দুটি আসন যুক্ত হওয়ায় জোটের শক্তি বেড়ে দাঁড়িয়েছে ১১৮-তে। সরকার গঠনের জন্য ঠিক ১১৮ আসনই প্রয়োজন ছিল বিজয়ের।

আরও পড়ুন:  বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এবং বলেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে তিনি ভিসিকে এবং আইইউএমএল সমর্থনপত্র দেখাতে পারেননি। পরে আইইউএমএল এক চিঠিতে জানিয়ে দেয়, তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটের অংশ নয়। তবে ভিসিকের সমর্থন পেয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছেন বিজয়।

টুডে/জা

এই পোস্টটি শেয়ার করুন: